ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৭:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৭:৪৫:১৩ অপরাহ্ন
পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ
রাজশাহীর পুঠিয়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে সরকারি বরাদ্দের বাইরে অননুমোদিতভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।জব্দ করা সারের মধ্যে রয়েছে ২৭৬ বস্তা ডিএপি, ৪৮ বস্তা টিএসপি ও ৩ বস্তা ইউরিয়া।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকৈ
উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে মেসার্স নিশি কীটনাশক বিপনিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কার্তিকপাড়া বাজারের ব্যবসায়ী সাইদুল রহমানের তিনটি দোকান ও গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার পাওয়া যায়। প্রশাসনের দাবি, এসব সার অননুমোদিতভাবে এবং সরকারি বরাদ্দের বাইরে মজুত করা হয়েছিল।

অভিযানে ইউএনও লিয়াকত সালমানের সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী ইফফাত তামান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা। অভিযানে পুঠিয়া থানার সাধনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সদস্যরা, গোয়েন্দা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জব্দ করা সার নিরাপদে সংরক্ষণের জন্য কৃষি বিভাগের এক উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিধি অনুযায়ী জব্দ করা এসব সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অভিযান শেষে ইউএনও লিয়াকত সালমান বলেন, অত্র উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দ করা সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার