ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:২৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:২৮:৫৫ অপরাহ্ন
উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি
ঢাকা থেকে লালপুরে এসে বিভিন্ন ইউনিয়নে পথসভা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। গতকাল বিকেলে লালপুরে
পৌঁছানোর পর তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

এসব পথসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে সানজিদা ইয়াসমিন তুলি বলেন, “আমি ইতিমধ্যে আপনাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। অনেক কাজ চলমান রয়েছে। সামনের দিনগুলোতেও আপনাদের সঙ্গে নিয়ে কোথায় কী
সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধান করবো।”

উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ইতিমধ্যে একটি শ্রেণির লোক আমাদের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে ভয় দেখাচ্ছেন। আমি
তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচার আওয়ামী লীগের দমন-পীড়নের সামনে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো পিছিয়ে যাইনি।”

তিনি আরও বলেন, “এখন কারও রক্তচক্ষুর ভয়ে উন্নয়ন কাজ থেকে পিছিয়ে যাবো এমন মেয়ে আমি নই। সামনের দিনগুলোতে আরও বেশি উন্নয়নমূলক কাজ
করে যাবো।”

পথসভাগুলোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সানজিদা ইয়াসমিন তুলিকে স্বাগত জানান এবং বিভিন্ন এলাকার সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ