ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকের বড় চালান জব্দ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৪৮:৪৮ অপরাহ্ন
চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকের বড় চালান জব্দ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকের বড় চালান জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ বোতল জেডি মদ ও ৩০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির ধাওয়া খেয়ে দুইজন মাদক কারবারি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। অন্য অভিযানে মাদক কারবারীরা বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চারঘাট বিকল্প বিওপির একটি দল চন্দনশহর ডালিপাড়া এলাকা দুই মাদক কারবারিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। 

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চারঘাট বিওপির টহল দল শাহরিয়ার খাল আমবাগানে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।  এসব ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫