ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:০১:৪৯ অপরাহ্ন
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ
চলনবিল ও আত্রাই নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় নদী ও বিলে অভিযান চালিয়ে এই সৌঁতিজালগুলো অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত নিজে উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

​অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু মৎস্যজীবী আত্রাই নদী ও চলনবিলের বিভিন্ন স্থানে বাঁশের ফ্রেম ও পাতাল জাল দিয়ে অবৈধ সৌঁতিজাল বসিয়ে মাছ শিকার করে আসছিল। এতে যেমন পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, তেমনই ডিমওয়ালা ও ছোট পোনা মাছ নিধন হওয়ায় দেশীয় মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় সফল অভিযান পরিচালনা করে সৌঁতিজালের ভারী অবকাঠামো অপসারণ করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ সৌঁতিজাল ও পোপান জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। নদী ও বিলে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার