রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর কুমারপাড়া এলাকার মোঃ ফয়সাল (১৯), সে ওই এলাকার মৃত বাবুর ছেলে, মোঃ যুবরাজ (৩০) একই এলাকার সোনা মিয়া ওরফে আবুল হায়াতের ছেলে ও মোঃ সুলতান মাহমুদ (৩৬), সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের সুলতান মাহমুদ একরামুল হকের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, ফয়সালের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা আলামতগুলো পলাতক আসামি বিএলের (৩০) সহায়তায় সংগ্রহ করে নিজেদের কাছে রাখার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পলাতক বিএল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপবাজার গ্রামের বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।