ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:০০:৪২ অপরাহ্ন
বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও ফাইল ফটো
ইউটিউব ভিডিয়ো বা রিল দেখে এখন অনেকেই তারকাদের মতো ব্যায়াম করার চেষ্টা করছেন। তবে যাঁরা নতুন ব্যায়াম করা শুরু করেছেন, তাঁদের জন্য গোড়াতেই কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিং উপযোগী নয়। জোর করে তা করার চেষ্টা করলে আঘাত লেগে যাওয়ার আশঙ্কা বেশি। মেরুদণ্ডে চোটও লাগতে পারে। তাই শুরুতে সহজ কিছু কসরত করতে হবে। তা করতে পারেন বল নিয়েই। জিম বল নয়, মাঝারি মাপের ‘এক্সারসাইজ বল’ পাওয়া যায়, যা দিয়ে শরীর ‘ওয়ার্ম আপ’ করতে পারেন। বল নিয়ে শারীরচর্চা সঠিক পদ্ধতিতে করতে পারলে পেশির জোর বাড়বে, শরীরও সতেজ হবে। ওজন কমবে এবং গা, হাত-পায়ের ব্যথাবেদনা সারবে।

বল ওয়াল স্কোয়াট: হাতে বল নিয়ে অর্ধেকটা বসার মতো ভঙ্গি করুন ঠিক স্কোয়াটের মতো। দেওয়ালে পিঠ ঠেস দিয়ে দাঁড়ান। শরীরের ভার পিঠের উপরেই থাকবে। ওই ভঙ্গিতে থেকে বলটি দুই হাত দিয়ে ধরে শরীর একবার বাঁ দিকে মোচড় দিতে হবে, পরের বার ডান দিকে। ব্যায়ামটি করার সময়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই ব্যায়ামে পেট, পিঠ ও পায়ের ব্যায়াম একসঙ্গে হবে। পেশির জোরও বাড়বে।

বল লাঞ্জ টুইস্ট: সোজা হয়ে দাঁড়িয়ে বল দু’হাতে ধরে বুকের সামনে আনুন। এ বার একটি পা সামনের দিকে এগিয়ে ভাঁজ করুন। পিছনের পা-ও ভাঁজ করুন এমন ভাবে, যাতে লাঞ্জ পজ়িশন হয়। বল নিয়ে ডান দিকে ও বাঁ দিকে মোচড় দিন। আবার সোজা হয়ে পা বদলে আগের মতোই লাঞ্জ করুন। এই ব্যায়ামে হাত ও পায়ের পেশির জোর বাড়বে, মেরুদণ্ড নমনীয় হবে, মনঃসংযোগও বাড়বে।

পেলভিক ব্রিজ উইথ বল: মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। আপনার দু'টি পা বলের উপর রাখুন। দুই হাত শরীরের দুই পাশে সমান্তরাল ভাবে রাখুন। ধীরে ধীরে কোমর ও নিতম্ব উপরের দিকে তুলুন, যাতে শরীর একটি সোজা রেখায় থাকে। ১০-২০ সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থানে ফিরে যান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির