ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি চারঘাট সিমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:২৪:৪৪ অপরাহ্ন
রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে ভোরের আলো ফোটার আগে দেখা গেছে চোখধাঁধানো এক দৃশ্য। স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বিশাল জেলিফিশের মতো উজ্জ্বল আলোকচ্ছটা, যা পরিচিত ‘জেলিফিশ ক্লাউড’ নামে। রকেট থেকে নির্গত গ্যাসের কণা বরফে পরিণত হয়ে সূর্যের আলো প্রতিফলিত করায় তৈরি হয় এই বিরল দৃশ্য। খবর দ্য গার্ডিয়ানের।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন-৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রয়োজনীয় মালামাল পাঠানো হচ্ছিল।

সূর্যোদয়ের প্রায় ৪৮ মিনিট আগে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সে সময় ভূপৃষ্ঠে অন্ধকার থাকলেও বায়ুমণ্ডলের ওপরের স্তরে সূর্যের আলো পৌঁছায়। রকেট থেকে বের হওয়া গ্যাস ও জলীয় বাষ্পের কণা সেখানে বরফের ক্ষুদ্র কণায় পরিণত হয়। এসব কণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে আকাশে তৈরি করে বিশাল, উজ্জ্বল মেঘের মতো আকৃতি।

রকেটের গতিপথ ও উচ্চতার কারণে এই আলোকচ্ছটা দেখতে অনেকটা জেলিফিশের মতো লাগে। সাধারণত সূর্যোদয় বা সূর্যাস্তের কাছাকাছি সময়ে এ ধরনের দৃশ্য বেশি স্পষ্ট দেখা যায়। কারণ, তখন ভূপৃষ্ঠ অন্ধকারে থাকলেও বায়ুমণ্ডলের উঁচু স্তরে সূর্যের আলো পৌঁছাতে পারে।

আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে রকেটটির উত্তর-পূর্বমুখী গতিপথের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যেও দৃশ্যটি দেখা যায়। জর্জিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত অনেক বাসিন্দা আকাশে এই আলোকচ্ছটা প্রত্যক্ষ করেন এবং নিজেদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলিফিশ ক্লাউডের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপর বিভিন্ন রাজ্যের আকাশ পর্যবেক্ষকেরাও নিজেদের তোলা ছবি শেয়ার করেন।

যারা এবারের দৃশ্য দেখতে পারেননি, তাদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। আগামী সোমবার (১৯ অক্টোবর) একই উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরেকটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। স্যাটেলাইট স্থাপনের এই অভিযানে উৎক্ষেপণের এক ঘণ্টার সময়সীমা শুরু হওয়ার কথা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে। ওই দিন সূর্যোদয়ের সময় নির্ধারিত রয়েছে সকাল ৭টা ১ মিনিটে।

ফলে আবহাওয়া ও উৎক্ষেপণের সময় অনুকূলে থাকলে সেদিনও ভোরের আকাশে দেখা যেতে পারে জেলিফিশের মতো আকৃতির এই মনোমুগ্ধকর আলোকচ্ছটা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার