ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:১৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:১৭:৩৭ অপরাহ্ন
পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি রাস্তার পাশের ১৪টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত এক মাসে উপজেলার জিউপাড়া ইউনিয়নে দুই দফায় এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকাশ্যে গাছ কাটার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক সরকারি রাস্তার পাশের গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ গত ২২ অক্টোবর বৃহস্পতিবার জিউপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধোপাপাড়া বাজার এলাকায় মোহনপুরগামী সরকারি রাস্তার পাশে থাকা চারটি পুরোনো ও বড় আকারের মেহগনি গাছ কেটে নেওয়া হয়। স্থানীয় ইউনুস হাজির মিলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআরজি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাক্কার মাস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারুর মোড় এলাকায় পাকা রাস্তার পাশে থাকা আরও ১০টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় প্রভাবশালী মনসুর রহমানের ছেলে ও কাঠ ব্যবসায়ী মতিউর রহমান গাছগুলো কেটে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “আমাদের লাগানো গাছ ছাড়া রাস্তার অন্য গাছ কেউ কেটে নিলে সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি না।

অন্যদিকে, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকৎ সালমান বলেন, “সেখানে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গাছগুলো সরকারি রাস্তার জায়গায় হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক