ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩৯:২৪ অপরাহ্ন
গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি মো. রবিউল মুন্সীকে (৫০) গ্রেপ্তার করেছে  এসআরবি-৫। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নাটোর সদর থানাধীন লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার রবিউল মুন্সী নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত তাজেল মুন্সীর ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ পোষা ছাগলের জন্য ঘাস কাটতে স্থানীয় গাইনের বিলে মো. আরিফুল ইসলামের পুকুরপাড়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রবিউল মুন্সীকে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় শরীরে কাদা মাখা নিয়ে দ্রুত মাঠ থেকে চলে যেতে দেখেন।

পরে ওই নারী বাড়িতে ফিরে না আসায় এবং রবিউলকে কাদামাখা অবস্থায় চলে যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর মাঠে খোঁজাখুঁজি শুরু করেন তারা। সকাল সাড়ে ১১টার দিকে মামুদপুর গ্রামের আবাদি ধানখেতে কলাপাতা দিয়ে আংশিক ঢাকা এবং কাদামাটির মধ্যে ডোবানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই নারীকে কাদামাটির মধ্যে মাথা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মরদেহ শনাক্তের পর নিহতের ছেলে ও সাক্ষীদের উপস্থিতিতে গুরুদাসপুর থানায় মামলা করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল মুন্সী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গুরুদাসপুর থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২