ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি সান্তাহার এলএসডিতে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার রাজশাহীতে আওয়ামী লীগ নেতা লোটন গ্রেপ্তার, পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১ রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রামেকে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু, অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহীর আরডিএ চেয়ারম্যানের সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নিউ গভ. ডিগ্রি কলেজের পুনর্মিলনী আয়োজন নিয়ে আরডিএ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিশন হাসপাতালে ভর্তি ছাত্রদল নেতা সানি রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পুঠিয়ায় রায়হানা প্যাথলজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ক্লিনিককে ১৫ দিনের সময় রাবিতে শিক্ষাবৃত্তি পেল চার বিভাগের ২৬ মেধাবী শিক্ষার্থী

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৭:৩৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৭:৩৬:২২ অপরাহ্ন
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮
রাজশাহী নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এসব অভিযান চালায়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় থেকে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ২৪০ টাকা সহ জাকির হোসেন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করে। জাকিরের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর বাইপাস এলাকা থেকে  ১৯৫ গ্রাম গাঁজা সহ রুম্মান আলী (৩৬) ও খন্দকার শাকিল হোসেন পলাশকে (৪৫) গ্রেপ্তার করে। রুম্মানের বিরুদ্ধে একটি এবং পলাশের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন ও তিনটি মোবাইল ফোন সহ রবিউল ইসলাম মিনালকে (৩২) গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। 

এদিকে, একই দিনে মহানগর পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সাতজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ১৪ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১