ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও কার্তুজ উদ্ধার রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১০ রাজশাহীতে বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন পৈতৃক বসতভিটা সংরক্ষণের দাবি রাজশাহীতে মাদক কারবারের মূল হোতাদের ধরার নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৬:০৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৬:০৭:৩১ অপরাহ্ন
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। এর অংশ হিসেবে রাজশাহীতেও বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজশাহীতেও বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা