ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:১০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:১০:৪৮ অপরাহ্ন
নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
‘নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো’ বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৬ জুলাই) এনসিপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এদিনে মাওলানা ভাসানীকে স্মরণ করছি। তিনি এখান থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। আমাদের যদি নদীর হিস্যা, পানির হিস্যা বুঝে নিতে হয়, সীমান্তকে যদি রক্ষা করতে হয়। তবে এ রাজশাহী শহর থেকে লংমার্চ করবো।’

তিনি বলেন, ‘যারা গণঅভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। ৫ আগস্ট আমাদের আন্দোলনে শুধু স্বৈরাচারের পতন ছিল না। আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ গঠন করা। আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদ জয় করবো।’

এনসিপির এ নেতা বলেন, আগে সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে হাসিনার বিচার ও সংস্কার দেখতে চাই। নতুন সংবিধান দেখতে চাই।

তিনি বলেন, ‘৩ আগস্ট জুলাই সদন ঘোষণা করতে হবে। যারা বলে জুলাই কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নয়। যারা জুলাই আন্দোলনকে সংবিধানের জায়গা দিতে চায় না। যারা জুলাইকে কোনো আইনি কাঠামোর মধ্যে জায়গা দিতে চায় না তারা মুজিববাদ ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা নিজেদের মুজিববাদের পাহারাদার হিসেবে ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী