ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘায় মাজার ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক ​৭ নভেম্বর উপলক্ষে রাজশাহীতে মহানগর যুবদলের বিশাল র‍্যালি গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী ও সেবীসহ গ্রেপ্তার ২১ চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নগরীর এয়ারপোর্ট এলাকায় নারী যাত্রীর ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত মেরুদণ্ড সুস্থ রাখতে প্রতিদিন মেনে চলুন এই ৫ অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায়? অবহেলা না করে জেনে নিন কারণ খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:১৩:০৩ অপরাহ্ন
মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজশাহীর মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।
 
এর আগে সকাল ১০টায় কেশরহাট পৌরসভা বিএনপির আয়োজনে দিবসটি পালন করা হয়।
 
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এমপি।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার অফিসার ইনজার্চ (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুর আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা সেচ্ছসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন ও ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
 
তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের তাৎপর্য ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিবসটির ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত