ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১০:০৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১০:০৬:০৭ অপরাহ্ন
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
রাজশাহী সীমান্তবর্তী পদ্মার বিভিন্ন চরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ১০০ টাকা।
 
শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর, তালাইমারী, সোনাইকান্দি, মাজারদিয়া, চরমাজারদিয়া, প্রেমতলী, চারঘাট, আলাইপুর ও বিদিরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

রবিবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মার মিডিলচর, হাজীর বাতান, জাহাজঘাট, মুক্তারপুর ও ফরাদপুর এলাকায় আভিযান চালিয়ে ৩ হাজার ৮৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৭৭ বোতল ভারতীয় মদ, ১৪৪ বোতল এসকাফ সিরাপ, ২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৪৮ লিটার বাংলা মদ, ৬৩ বোতল ব্রোনকফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৪ বোতল মনোড্রিল সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া ৪২ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, একটি মোটরসাইকেল ও একটি পুরোনো বাইসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং অন্যান্য চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

মাদক কারবারী ও চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর