ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:০৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:০৯:৫৭ অপরাহ্ন
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক তরুণীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে অনিক হাসনাত মুন্না নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকা ববি আক্তারের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত অনিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ববি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁরা দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি অনিক অন্য এক তরুণীর সঙ্গে কথা বলায় ববি তাঁর ওপর মনঃক্ষুণ্ন ছিলেন।

ওসি আরও জানান, সোমবার সকালে তাঁদের দেখা হলে কথাবার্তার একপর্যায়ে ববি ছুরি দিয়ে অনিককে আঘাত করেন। পরে দুপুর ২টার দিকে অনিক থানায় এসে জানান, তিনি ববির বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান না।

পুলিশ জানায়, দুজনের অভিভাবক থানায় এলে তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

আহত অনিক হাসনাত মুন্নার বাড়ি ঝিনাইদহে। তিনি খুলনায় থেকে পড়াশোনা করেন। অন্যদিকে, ববি আক্তারের বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর