ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার

ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:৪৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:৪৮:৪৯ অপরাহ্ন
ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান
রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ১০ নভেম্বর থেকে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) মহানগরীর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই মশক নিধন কার্যক্রম চালানো হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে রাসিক প্রশাসকের এ উদ্যোগ প্রশংসনীয়। এমন কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে চালু রাখার দাবি জানান তিনি।

২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তু কুমার বলেন, মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে সময়োপযোগী উদ্যোগ। এতে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় নগরবাসীর মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারী, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিবসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬