জয়পুরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মোঃ রায়হান হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল। এ সময় তাঁর বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার রায়হান ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।

মোঃ মাসুদ রানা রাব্বানী :