ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার সাই পল্লবীর হাতে থাকা রুদ্রাক্ষের মালার রহস্য ফাঁস ১৫ বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা-অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ইউনূসের নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জন্য মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে ৭ টন ফসল আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪ এক দিনের সফরে মঙ্গলবার রাজশাহী আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৬:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৬:০৯:৩১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় অভিযান চালিয়ে মোঃ আহসান আলী (৫৬) ও মোঃ আব্দুর রহিম (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করে।

অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), চারটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা, একটি বাটন ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় এসআরবি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার