ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু ৫ লাখ কর্মী নেবে ইতালি, তালিকায় রয়েছে বাংলাদেশও

সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৫২:১৭ অপরাহ্ন
সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা.....
নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সমন্বয় বজায় রেখে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা,   উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কাফী, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম জান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক