ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

বকেয়া বেতনের দাবিতে সাকিবরা ‘হরতাল’ ডেকেছেন

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:১২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:১২:৫৬ অপরাহ্ন
বকেয়া বেতনের দাবিতে সাকিবরা ‘হরতাল’ ডেকেছেন ছবি: সংগৃহীত
জাতীয় দল থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানকে আবার ফেরানো নিয়ে মাঝেমাঝেই কথা বলতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সাকিব অবশ্য নিজেকে ব্যস্ত রাখছেন। কদিন আগেই খেলেছেন গ্লোবাল সুপার লিগ। এরপরই চলে গেছেন ম্যাক্সসিক্সটি ক্যারিবিয়ান লিগ খেলতে।

কিন্তু টি টেন এই টুর্নামেন্ট মাঝপথেই থেমে গেছে। বকেয়া বেতনের দাবিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্টে সাকিবের মতো ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্র্যাথওয়েইটরা খেলছেন।

গত বছর প্রথম আবির্ভূত হয় ম্যাক্স সিক্সটি। কিন্তু দ্বিতীয় বছরের একের পর এক ঝামেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ স্থগিত হয়েছে খেলোয়াড়দের ‘হরতালে’। টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই সব বেতন পরিশোধ করার কথা থাকলে এখনো ক্রিকেটাররা নাকি বেতন বুঝে পাননি।

গত ২২ জুলাই সাকিবদের মায়ামি ব্লেজের দুটি ম্যাচের কোনোটিই মাঠে গড়ায়নি। গত মঙ্গলবার বিকেলে ম্যাক্সসিক্সটি তাদের ইনস্টাগ্রাম পেজে জানিয়েছে, ‘মাঠের বাইরের কারণে’ সব খেলা বাতিল হয়েছে। এবং জানিয়েছে আগামী বৃহস্পতিবার ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের  মধ্য ফাইনাল হবে। যদিও লিগ টেবিলে ভাইকিংস তৃতীয়।

কিন্তু সে পোস্ট ডিলিট করা হয়েছে। এরপর বুধবার সকালে নতুন পোস্টে জানানো হয়, ভেগাস ভাইকিংস রানার্সআপ প্লে অফ খেলবে গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের বিপক্ষে। এরপর ট্রফি দেওয়া হবে। মজার ব্যাপার, ফ্যালকনস পঞ্চম ছিল লিগে। 

এদিকে ক্রিকেটারদের বৈশ্বিক সংস্থা (ডাব্লিউসিএ) ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়েছে। তারা বলছে, এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, বর্তমানে চুক্তিগুলো ‘গুরুত্বহীন কাগজে’ পরিণত হয়েছে। সর্বশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধেও বকেয়া বেতনের দাবিতে ম্যাচ বয়কট করেছিলেন বিদেশি ক্রিকেটাররা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ