ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা সৌদি আরবে নিহত চার প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

আমবাগানে পিকনিকের সময় মোটরসাইকেলে এসে হামলা, আহত ৫

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৩৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৩৩:৩৪ অপরাহ্ন
আমবাগানে পিকনিকের সময় মোটরসাইকেলে এসে হামলা, আহত ৫ আমবাগানে পিকনিকের সময় মোটরসাইকেলে এসে হামলা, আহত ৫
 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি একটি আমবাগানে পিকনিক করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন একদল যুবক। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- কারিমুল ইসলাম (৩০), সেলিম রেজা (২১), মো. রাসেল (৩৫), মাসুদ রানা (২৫) ও শান্তেজুল ইসলাম। 

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে চককীর্তি ইউনিয়নের গৌরীশংকরপুর বারোমাসি বাজারের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

 
 

স্থানীয়রা জানায়, বাগানের মালিক মাসুদ তার বন্ধুদের নিয়ে শুক্রবার দিবাগত রাতে পিকনিক করছিল। রান্নার শেষ পর্যায়ে খাবারের প্রস্তুতির সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেলে করে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে আকস্মিক হামলা করে। এতে পাঁচজন গুরুতর আহত এবং ২-৩ জন সামান্য আহত  হয়। গুরুতর আহতদের স্থানীয় লোকজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, হামলাকারীরা ১৫টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে আক্রমণ চালায়। এ সময় তিনি তিনজনকে চিনতে পেরেছেন। তারা জামায়াতের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।

প্রত্যক্ষদর্শী রাফেদের ভাই বলেন, আমার ছোট ভাইয়েরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। হামলাকারীরা জামায়াতের অনুসারী। তার দাবি, ছোট ভাইয়েরা পিকনিক করার জন্য বাগানের একটি জায়গায় প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আবহাওয়া খারাপ হলে অন্য একটি নিরাপদ স্থানে পিকনিকের আয়োজন করে। তবে এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন কয়েক দফা ওই স্থানে পিকনিক করেছিল। ধারণা করা হচ্ছে, গতরাতে যারা পিকনিক করেছে তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভেবে হামলা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া পাঁচজন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।  তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। হামলাকারী এবং আহতদের কোনো রাজনৈতিক পরিচয় নাই বলে দাবি করেন তিনি।

চককীর্তি ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলামের দাবি, হামলাকারীরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি নিজেও হামলাকারীদের বিচারের দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার