ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সাংবাদিক আনসার তালুকদার স্বাধীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা গোরহাঙ্গায় ‘চোর’ অপবাদে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবাদে ছুরিকাঘাতে রক্তাক্ত ওয়ার্কশপ মালিক কাশিয়াডাঙ্গায় হেরোইনসহ স্বামী-স্ত্রী: গোলাম রসুল ও রুমা গ্রেপ্তার, উদ্ধার ৩৮ হাজার ৮২০ টাকা বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি বিদেশ পাঠানোর আশ্বাস: দুুই যুবকের প্রতারণায় সর্বশান্ত ৪ পরিবার! রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০ রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ বাঘায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে দুইজন আটক, আবারও ডিজিএফআই পরিচয় দিচ্ছেন ‘মতিউর’! সন্দেহজনক চলাফেরায় প্রশ্ন উঠছে? রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৪১ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৩:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৩:২৩:৫৬ অপরাহ্ন
৪১ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। এখন খেলছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে। সেখানেও ব্যাট হাতে তাণ্ডব দেখালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ৪১ বছর বয়সি এই ক্রিকেটার বৃহস্পতিবার (২৪ জুলাই) হাঁকালেন ৪১ বলে শতক।

বৃহস্পতিবার লেস্টারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে একেবারে বিধ্বংসী ইনিংস খেলেন এবিডি। শেষপর্যন্ত ৫১ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন। মারেন ১৫টি চার এবং সাতটি ছক্কা।

এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৫২ রান তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৩ বলে ৩৯ রান করেন ফিল মাস্টার্ড। ১৬ বলে ২৪ রান করেন সামিট প্যাটেল। ১৪ বলে ২০ রান করেন ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক অধিনায়ক ইয়ন মর্গান। দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্সের হয়ে দুটি করে উইকেট নেন ওয়েন পার্নেল এবং ইমরান তাহির।

জবাবে কোনো উইকেট না হারিয়েই সেই রানটা ১২.২ ওভারে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আর সেটা হয়েছে এবিডির কারণেই। হাশিম আমলা ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। মারেন চারটি চার। সেখানে এবিডি একাই ১১৬ রান করেন। সেই ইনিংসের সুবাদে ১২.৫৪-র বেশি রানরেট রেখে ৪৬ বল বাকি থাকতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স।

সেই বিধ্বংসী ইনিংসের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্সের অধিনায়ক ডি ভিলিয়ার্স। তিনি জানান, লেস্টারে বলটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলেন। আর প্রতিটি বলই আগ্রাসীভাবে খেলার চেষ্টা করছিলেন। সেইসঙ্গে তিনি জানান যে প্রোটিয়া বোলাররা দারুণ বল করেছেন। কিন্তু ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে তাদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪