ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুরে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ মিললো পাট খেতে

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩৫:৫০ অপরাহ্ন
লালপুরে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ মিললো পাট খেতে লালপুরে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ মিললো পাট খেতে
নাটোরের লালপুরে নিখোঁজের ২দিন পর সোহাগ হোসন সুইট (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর এলাকার দাড়পাড়া মাঠে একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুইট উপজেলার গোপালপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিজয়পুর পূর্বপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, গত (১৯ জুলাই) শনিবার সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয় সোহাগ হোসেন সুইট। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পান। পরে রবিবার সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে সোমবার সকালে লালপুর থানায় একটি জিডি করেন তার পিতা।

নিহত সোহাগ হোসেনের পিতা আব্দুর রহিম জানান গত (১৯ জুলাই) আমার স্ত্রীকে নিয়ে রাজশাহী ছিলাম। বিকেলে ছেলের সাথে মুঠোফোনে কথা হয়। রবিবার বাড়ি ফেরার পর জানতে পারি সুইট রাতে বাড়ি ফিরে নাই। পরে সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে সুইটের সন্ধান না পেয়ে সোমবার সকালে লালপুর থানায় একটি জিডি করি।

পরে সোমবার দুপুরে বিজয়পুর দাড়পাড়া মাঠে রাস্তার পাশে একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি শুনে ঘটনা স্থলে গিয়ে ছেলের ব্যবহৃত স্যান্ডেল বলে সনাক্ত করেন তিনি। পরে স্থানীয় লোকজন সহ মাঠের মধ্যে খোঁজাখুজির এক পর্যায়ে রাস্তার পাশে পাট ক্ষেতে সুইটের লাশ পড়ে থাকতে দেখতে পান তিনি । কে বা কাহারা হত্যা কি কারণে হত্যা করেছে এবিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। লাশ পাওয়ার বিষয়টি লালপুর থানায় জানালে পুলিশ  ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুজ্জামান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে কে কাহারা হত্যা করে ফেলে রেখে গেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী