ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

চমক ছিল গলার হারে, এ বার চমকে দিলেন জুতো ছুড়ে!

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০২:২৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০২:২৮:১৮ অপরাহ্ন
চমক ছিল গলার হারে, এ বার চমকে দিলেন জুতো ছুড়ে! ছবি: সংগৃহীত
নাম তার ‘রুচি’, কিন্তু কাজে রুচির পরিচয় রাখতে পারলেন কই? সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই আলোচনা। তাঁর সাজ-পোশাক অবশ্য যথেষ্ট রুচিশীল বলেই মনে হয়েছিল কান চলচ্চিত্রোৎসবের লাল গালিচায়। কিন্তু দেশের মাটিতে এমন কাণ্ড ঘটালেন, এ বার পুলিশের খাতায় নাম উঠল রুচি গুজ্জরের।

শুক্রবার পশ্চিম আন্ধেরির এক প্রেক্ষাগৃহে ‘সোলাং ভ্যালি’ ছবির বিশেষ প্রদর্শন অনুষ্ঠানে জোর করে ঢুকে পড়েন রুচি, এমনই অভিযোগ। তার পরেই শুরু করেন অকথ্য গালিগালাজ। ছবির প্রযোজক-পরিচালক মান লাল সিংহের দিকে জলের বোতল এমনকি পা থেকে চপ্পল খুলেও ছুড়ে মারেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছে ছবিশিকারিদের সৌজন্যে। এমন কাণ্ডের পর প্রযোজক অম্বোলা থানায় হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ২৪ জুলাই প্রযোজক মান লাল সিংহের ঘনিষ্ঠ বন্ধু কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রুচি। তাঁর অভিযোগ, কর্ণ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ছবি প্রযোজনার নামে ২৫ লক্ষ টাকা হাতিয়েছেন। এক সময় এই কর্ণের সঙ্গে সম্পর্কে ছিলেন রুচি। কিন্তু অর্থনৈতিক কারণে মান লাল সিংহকে তিনি হুমকি দেন, তাঁর ছবি ‘সোলাং ভ্যালি’র মুক্তি আটকে দেবেন। কর্ণ এই ছবির সহ-প্রযোজক। এর আগে রুচি দাবি করেছিলেন মান লাল সিংহের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্ণই। এর পর একাধিক পার্টিতে তাঁরা পরস্পরের মুখোমুখি হন। অনেক কথাবার্তাও হয় তাঁদের মধ্যে।

তবে মান লাল সিংহের দাবি, রুচি পুলিশে অভিযোগ দায়ের করার পরই তিনি জানতে পারেন, কর্ণ আর্থিক প্রতারণা করেছেন। তৎক্ষণাৎ তিনি তাঁর ছবি থেকে সরিয়ে দেন কর্ণকে। পাশাপাশি এ কথাও সাফ জানিয়ে দেন, তাঁর সঙ্গে রুচির কোনও আর্থিক লেনদেন হয়নি।

কিন্তু অভিযোগ, গত এক মাস ধরে নাকি রুচি ক্রমাগত মান লাল সিংহকে হুমকি বার্তা পাঠাতে থাকেন। ছবিমুক্তি আটকাতে আদালতের দ্বারস্থও হন অভিনেত্রী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।

এর পরেই শুক্রবার ছবির বিশেষ প্রদর্শনে কয়েক জন দেহরক্ষী নিয়ে জোর করে ঢুকে পড়েন। প্রযোজকের অভিযোগ, অভিনেত্রীর কাছে নাকি অনুষ্ঠানে যোগ দেওয়ার বৈধ আমন্ত্রণপত্রও ছিল না। তাঁকে বাধা দেওয়াও হয়েছিল। তিনি কোনও কিছুরই পরোয়া করেননি!

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২