ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:০৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:০৮:১১ অপরাহ্ন
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত। গত শুক্রবার শারীরিক পরীক্ষার পর তাঁর মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়ে। রোগ অত্যন্ত ‘আক্রমণাত্মক’ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। রবিবার (স্থানীয় সময়) একটি বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে বাইডেনের দফতর। শুরু হয়েছে চিকিৎসা।

আমেরিকার ৮২ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন। হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত খাতায়কলমে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। যদিও ট্রাম্পের ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়ে গিয়েছিল তার আগেই। বাইডেনের দফতর বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছিল প্রাক্তন প্রেসিডেন্টের। চিকিৎসকেরা নির্দিষ্ট পরীক্ষানিরীক্ষা করে প্রস্টেট ক্যানসার সম্পর্কে নিশ্চিত হন। মূত্রাশয় থেকে ক্যানসার ছড়িয়ে গিয়েছে হাড় পর্যন্ত। বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রোগ অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে। তবে এই ক্যানসার হরমোন-সংবেদনশীল। ফলে চিকিৎসার সুযোগ রয়েছে।

আরও পড়ুন:
test
কাশ্মীরে সেনা-সিআরপিএফের হাতে গ্রেফতার জঙ্গিদের দুই সহযোগী! মিলল প্রচুর অস্ত্রশস্ত্রও
test
পাকিস্তানকে ১১টি শর্ত দিল আন্তর্জাতিক অর্থভান্ডার! ঋণের পরবর্তী কিস্তির টাকা পেতে কী কী করতে হবে ইসলামাবাদকে
ক্যানসার ছড়িয়ে পড়তে শুরু করলে তা ‘স্টেজ ৪’ বা রোগের চতুর্থ পর্যায় হিসাবে ধরা হয়। তবে প্রস্টেট ক্যানসার সাধারণত আরও আগেই চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা শুরু হলে প্রস্টেট ক্যানসার সম্পূর্ণ নির্মূল করাও সম্ভব বলে মত চিকিৎসকদের একাংশের। সংবাদ সংস্থা রয়টার্স ‘সেন্টার্‌স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন’-এর তথ্য উল্লেখ করে জানিয়েছে ২০২১ সালে ২.৩০ লক্ষ মানুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ৭০ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, মূত্রাশয়ের বাইরে ক্যানসার ছড়ানোর আগেই রোগ ধরা পড়েছে। বাইডেনের ক্যানসার যে পর্যায়ে ধরা পড়ল, ২০২১ সালে মাত্র আট শতাংশ ক্ষেত্রে তা হয়েছে।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বাইডেনের শারীরিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য নিয়ে বার বার প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। ২০২৪ সালের নভেম্বরের ভোটেও তাঁরই ডেমোক্র্যাটে প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু তিনি জয়ী হলে আরও চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে মুখোমুখি তর্কের মঞ্চেও বাইডেনের ‘অস্বাভাবিক’ আচরণ ছিল আলোচনার কেন্দ্রে। প্রকাশ্যেই ট্রাম্প তাঁকে কটাক্ষ করেছিলেন। পরে শেষ মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান বাইডেন। তাঁর পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হন তাঁরই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু রিপাবলিকানেরাই শেষ হাসি হেসেছেন। বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার