ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

জাপানি কায়দায় ডিম রেঁধে খেলে ঝটপট ওজন কমবে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:২৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:২৫:২৭ অপরাহ্ন
জাপানি কায়দায় ডিম রেঁধে খেলে ঝটপট ওজন কমবে জাপানি কায়দায় ডিম রেঁধে খেলে ঝটপট ওজন কমবে
পেটের মেদ ঝরানো সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ, জিম করে সারা শরীরের মেদ ঝরিয়ে ফেললেও পেটের মেদ কমাতে সত্যিই নাজেহাল হয়ে যেতে হয়। কিন্তু জাপানিদের দেখুন, ছেলে হোক বা মেয়ে, চেহারায় মেদের লেশমাত্র নেই। এখানে কমবয়সিদেরও পেল্লায় ভুঁড়ি হচ্ছে, কিন্তু জাপানিদের মধ্যে তেমন চট করে দেখবেন না। যেমন ছিপছিপে গড়ন, তেমনই উজ্জ্বল ত্বক ও চুল। এমন সৌন্দর্য ধরে রাখতে যে তাঁরা কম খাচ্ছেন বা কঠোর ডায়েট করছেন, তা কিন্তু নয়। বরং পছন্দের খাবারই খাচ্ছেন মেপে। জাপানিদের খাওয়ার পদ্ধতি একটু অন্যরকম। তাঁরা খাওয়া শুরু করেন সব্জি দিয়ে, প্রোটিন অর্থাৎ মাছ-মাংস বা ডিম বেশি খান, কার্বোহাইড্রেট তুলনায় কম খান। আরও একটি বিশেষত্ব হল তাঁরা বেশি ‘এগ ডায়েট’ করেন। তবে ডিম শুধু সেদ্ধ বা পোচ করে খান, তা নয়। ডিম রাঁধেন বিশেষ পদ্ধতিতে। জাপানি কায়দায় ডিম রান্না শিখে নিলে, ওজন কমবে খুব তাড়াতাড়ি।

একটি সেদ্ধ ডিমে প্রোটিনের পরিমাণ ৬ গ্রামের একটু বেশি। পাশাপাশি, এতে থাকে ভিটামিন এ, ভিটামিন বি ১২, ভিটামিন ডি এবং প্রায় ৭৮ ক্যালোরি। সেলেনিয়াম, ক্যালশিয়াম, ফসফরাসও থাকে ভাল পরিমাণে। সকালের জলখাবারে ডিম সেদ্ধ খেলে প্রোটিন, ভিটামিনের চাহিদা পূরণ হয়। অনেক ক্ষণ পেট ভর্তিও থাকে। তবে ডিম যদি জাপানিদের মতো করে রেঁধে খাওয়া যায়, তা হলে উপকার হতে পারে।

জাপানি কায়দা ডিম রাঁধার তিন প্রণালী

চাওয়ানমুশি (ডিম কাস্টার্ড)

ডিম দিয়ে কাস্টার্ড? শুনতে যতই অবাক লাগুক, এই রেসিপি কিন্তু বেশ পুষ্টিকর। কেবল ডিম নয়, তার সঙ্গে মিশবে মাশরুম, কুচো চিংড়ি, পালং শাক ও চিকেন। অর্থাৎ একই সঙ্গে ডিম, চিংড়ি ও চিকেনের প্রোটিন, পালং শাকের ভিটামিন ডি, মাশরুমের ভিটামিন, কার্বোহাইড্রেট, আয়রন, ম্যাগনেশিয়াম একই সঙ্গে একটি পদ থেকে ভরপুর পরিমাণে পাওয়া যাবে।

প্রণালী

২টি ডিম ফাটিয়ে তার সঙ্গে নুন, মরিচ, সয়া সস্ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এ বার ফেটানো ডিমের মধ্যে ছোট ছোট টুকরো করে মাশরুম, সেদ্ধ চিংড়ি ও সেদ্ধ চিকেন দিয়ে তা ফোটাতে হবে ১০-১৫ মিনিট। ডিমের সঙ্গে সব্জি ও চিংড়ি, চিকেন মিশে ঘন কাস্টার্ড তৈরি হয়ে যাবে। জলখাবারে এটি খেলে যেমন পুষ্টি পাওয়া যাবে তেমনই অনেক ক্ষণ পেট ভর্তি থাকবে। এতে যেহেতু তেলের ব্যবহার হচ্ছে না, তাই ওজন কমবে খুব তাড়াতাড়ি।

তামাগোয়াকি (জাপানিজ রোল্‌ড অমলেট)

সকালের জলখাবারে বা দুপুরে এই খাবারটি অনায়াসেই খাওয়া যায়। একঘেয়ে ডায়েট করতে করতে মুখরোচক কিছু খাওয়ার সাধ হলে, জারানিজ রোল্‌ড অমলেট সহজে বানিয়ে নেওয়া যাবে।

পদ্ধতি

৩টি ডিম ফেটিয়ে নিয়ে তার সঙ্গে নুন, মরিচ আর অল্প চিনি দিতে পারেন। এ বারে ফেটানো ডিম থেকে অল্প করে নিয়ে প্যানে ঢালুন। খুব পাতলা স্তর তৈরি হবে। তার উপরে চাইলে সেদ্ধ সব্জি দিতে পারেন। এ বারে ডিমের পাতলা পর্দাটি ধীরে ধীরে গুটিয়ে রোলের মতো করতে হবে। কম আঁচে রান্নাটা হবে। ব্রাউন রাইস দিয়ে খাওয়া যেতে পারে জাপানিজ রোল্‌ড অমলেট।

ওয়াকোডন (চিকেন-এগ রাইস)

বাঙালি কায়দায় ফ্রায়েড রাইসের মতোই। তবে এতে তেল ও ঘি বা মাখনের ব্যবহার তেমন নেই। খুবই কম তেলে সব্জি, ডিম ও চিকেন সেদ্ধ দিয়ে রাঁধেন জাপানিরা।

সসপ্যানে আধ চামচ চেল দিয়ে তাতে পেঁয়াজ, সয় সস, মাশরুম দিয়ে ভাজতে হবে। এ বার চিকেনের ছোট ছোট টুকরো দিয়ে তার উপরে দুটি ডিম ফাটিয়ে দিন। সমস্তটা ভাল করে নেড়ে ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ করতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে উপরে ভাত ছড়িয়ে নেড়েচেড়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫