ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা রাব্বি গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা রাব্বি গ্রেফতার রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা রাব্বি গ্রেফতার
রাজশাহীতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা মোঃ রাব্বি মন্ডলকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাব। একইসাথে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। 

রোববার (১০ আগস্ট) ভোর সোয়া ৫টায় চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাব্বি মন্ডল পাবনা জেলার সুজানগর থানার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভিকটিম পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে রাব্বি মন্ডল তাকে নিয়মিত উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিত। এই বিষয়টি রাব্বির পরিবারকে জানানো হলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটিকে ক্ষতির হুমকি দেয়। গত ১৪ জুলাই ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিমকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায় রাব্বিসহ তার সহযোগীরা। এই ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ