ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৬:১৮:০৯ অপরাহ্ন
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে নৃশংস্য ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও অনুষ্ঠিত হয়েছে। 

রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আর.আর.ইউ) ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর আয়োজনে এই প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সাংবাদিকরা দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকাল ৩টায় নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আর.আর.ইউ) ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর প্রধান কার্যালয়ের সামনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

এদিন যোহর বাদ প্রেসক্লাবে আলোচনা সভা ও নিহত সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের (প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক বাংলার বিবেক)  সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সভাপতি, এ্যাড. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক, মাসুদ রানা রাব্বানী, নির্বাহী সম্পাদক: সাপ্তাহিক বাংলার বিবেক, স্টাফ রিপোর্টার: দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তা), যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ মিজানুর রহমান (সাপ্তাহিক বাংলার বিবেক), আরআরইউ, সাংগঠনিক সাম্পাদক-মোঃ জুবায়ের আলম রাজন (স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সমাচার), সাংবাদিক মাসুদ আলী পুলক (সাংগঠনিক সাম্পাদক, রিভার সিটি প্রেসক্লাব), যুগ্ন সাধারণ সম্পাদক- রিভার সিটি প্রেসক্লাব, তাহসীনুল আমিন রাহী, প্রচার সম্পাদক, মোঃ পারভেজ ইসলাম, মোঃ জুয়েল আহমেদ, মোঃ মুন্না, মোঃ জামিল ফারুক বাদশা, আবির শেখ (ক্রিড়া সম্পাদক), ফেরদৌস ওয়াহিদ সুমন, মোঃ আকতারুজ্জামান বাবুল, মোঃ রঞ্জু ইসলাম, শাহীন আলী, তানভীর মাহমুদ মিলন, মতিউর রহমান, শেখ মোঃ রোমেল, হারুন-অর রশিদ, মোঃ তন্ময় আকতার, মামুনুর রহমান কাচু, মোঃ রুবেল ইসলাম, কাজী আব্দুল হালিম, মোঃ কবির হোসেন, রাকিবুল ইসলাম, মোঃ রকিব আলম, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো: দৈনিক ঘোষনা (সহ-সভাপতি-রিভার সিটি প্রেসক্লাব), অর্থ সম্পাদক- মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক- মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট (কন্ট্রিবিউটিং রিপোর্টার: দৈনিক জনকন্ঠ),  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক রনি ( স্টাফ রিপোর্টার: দক্ষিণের ক্রাইম), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক-মোঃ বিপুল হাসান (স্টাফ রিপোর্টার: দৈনিক নববানী), নির্বাহী সদস্য মোঃ পারভেজ ইসলাম (স্টার্ফ রিপোর্টার: দৈনিক উত্তরকোণ), মোঃ শাহানুর আলম বাবু (স্টাফ রিপোর্টার: দৈনিক সারাবেলা) মোঃ আতিকুর রহমান আশা (স্টাফ রিপোর্টার: দৈনিক আমার দেশ), (স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক বাংলার বিবেক), মোঃ আকতারুজ্জামান বাবুল  প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা দ্রæত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। অন্যান্য সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারকার্য সম্পন্ন করে ফাঁসির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী