ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সুহানা

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:৪১:২৮ অপরাহ্ন
অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সুহানা অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সুহানা
বলিউড বাদশা শাহরুখ খানের কাছে তাঁর কন্যা সুহানা খান যে 'নয়নের মণি', তা আবারও প্রকাশ পেলো।

সম্প্রতি, সুহানার একটি ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখের করা একটি মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে, যা পিতা-কন্যার মধুর সম্পর্কের এক সুন্দর প্রতিফলন।

ঘটনার সূত্রপাত, যখন সুহানা খান তাঁর দাদা আরিয়ান খানের আসন্ন সিরিজ 'ব্যাডস অফ বলিউড'-এর 'বদলি সি হাওয়া হ্যায়, তুঝে কুছ তো হুয়া হ্যায়' গানটি নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। তিনি একটি বেজ রঙের কো-অর্ড পোশাকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন এবং তার সাথে দাদার পরিচালিত সিরিজের গানটি জুড়ে দেন। সুহানার এই ছবি দেখে মুগ্ধ হন তাঁর বাবা শাহরুখ খানও।

মেয়ের ছবির নিচে শাহরুখ মন্তব্য করে লেখেন, “একদম ‘বদলি বদলি’ সি... তবে একই রকম সুন্দর!” এই একটি মন্তব্যেই স্পষ্ট হয়ে যায় যে, সুহানা তাঁর বাবার কতটা আদরের। শাহরুখের এই মন্তব্য নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

যদিও শাহরুখের স্নেহ শুধু কন্যার জন্য নয়, তাঁর দুই পুত্রের প্রতিও তিনি সমান স্নেহশীল। ছোট ছেলে আব্রামকে তিনি চোখে হারান এবং বড় ছেলে আরিয়ান খানের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ পেয়েছে 'ব্যাডস অফ বলিউড' সিরিজের প্রচার অনুষ্ঠানে। সেখানে তিনি অনুরাগীদের কাছে প্রায় অনুরোধের সুরেই বলেন, "আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন।

উল্লেখ্য, আরিয়ান খান ক্যামেরার পিছনে থাকতেই স্বচ্ছন্দ বোধ করলেও, সুহানা খান অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন।

ইতিমধ্যেই জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' ছবিতে তাঁর অভিনয় দর্শক দেখেছেন। এরপরে তাঁকে তাঁর বাবা শাহরুখ খানের সাথে 'কিং' ছবিতে দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী