ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:২৪:৫২ অপরাহ্ন
সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ ছবি: সংগৃহীত
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল টিকিটের মূল্য। সর্বনিম্ন ১৫০ টাকা খরচ করলেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করা যাবে। আর যারা বিশেষ আসন থেকে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ ২০০০ টাকার টিকিট।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজকে কেন্দ্র করে বিসিবি অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে। দর্শকরা চাইলে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির ওয়েবসাইট gobcbticket.com.bd কিংবা অফিসিয়াল বিসিবি টিকিট অ্যাপ থেকে।

এদিকে আসনভেদে টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে বিসিবি। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় ১৫০ খরচ করেই খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

ক্লাব হাউস (ব্লক এ১ - ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটের মূল্য ২০০০ টাকা করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী