ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাংবাদিক হুসাম আল-মাসরির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৫২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৫২:৫০ অপরাহ্ন
সাংবাদিক হুসাম আল-মাসরির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ সাংবাদিক হুসাম আল-মাসরির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের অভিজ্ঞ সাংবাদিক হুসাম আল-মাসরির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গভীর শোক প্রকাশ করছে।

গেল সোমবার (২৬ আগস্ট) গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতেও হুসাম আল-মাসরি সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে বেসামরিক মানুষের দুর্ভোগ বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন। সাংবাদিকতার পেশার প্রতি তার নিষ্ঠা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসী কর্মধারা তাকে সহকর্মী মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।

এনিয়ে এক শোক বার্তায়, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল বলেন গাজায় এ পর্যন্ত মোট ২৪৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার তিব্র নিন্দা জানাচ্ছি। মাসরির মৃত্যুতে আমরা শোকাহত, তিনি ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। সত্য তুলে ধরতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। "আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সে সাথে কমিটির সদস্য সচিব জাবিদ অপু এক শোক বার্তায় বলেন, “হুসাম আল-মাসরির মৃত্যু বিশ্ব সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। সাহসী সাংবাদিকতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।” ক্যামেরার আড়ালে থেকেও তার চোখ দিয়েই আমরা যুদ্ধ ও মানবতার বাস্তব চিত্র দেখতে পেয়েছি, তিনি ছিলেন সত্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক অদৃশ্য সৈনিক। মরহুমের আত্মার মাগফিরাত হোক এবং শোকাহত পরিবার এই শোক সহ্য করার শক্তি অর্জন করুক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী