ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আল্লাহর কাছে কবুল হওয়া ২টি দোয়া

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৩:১৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৩:১৫:০৭ অপরাহ্ন
আল্লাহর কাছে কবুল হওয়া ২টি দোয়া ছবি: সংগৃহীত
কোরআনে আল্লাহ তাআলা তার নবি হজরত আইয়ুবের (আ.) দোয়া ও হজরত ইউনুসের (আ.) দোয়া বর্ণনা করেছেন। আল্লাহর তাআলার এই দুজন নবিই কঠিন বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। আমরা এখানে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া সেই দুটি দোয়া এবং সংশ্লিষ্ট ঘটনা সংক্ষেপে তুলে ধরছি।

হজরত আইয়ুবের (আ.) দোয়া
আল্লাহ তাআলার অনুগ্রহে জীবনের প্রথম দিকে আইয়ুব (আ.) ছিলেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে পরিপূর্ণ একজন মানুষ। তারপর জীবনের এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেন। তিনি তার ধন-সম্পদ হারান, সন্তানদের হারান এবং গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন। কিন্তু তিনি আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার ওপর ভরসা ও ধৈর্য হারাননি। বরং তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বিনয়ী, নমনীয় ও সুন্দর ভাষায় দোয়া করেন। তার দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। দোয়াটি হলো,

انِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ

উচ্চারণ: ইন্নী মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমীন।

অর্থ: আমি দুঃখ-কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু! (সুরা আম্বিয়া: ৮৩)

দীর্ঘ দিনের অসুস্থতা ও দুঃখ-কষ্টের পরও তার দোয়ায় আল্লাহর প্রতি কোনো অভিযোগের সুর ছিল না। এমন কি দোয়ায় কোনো দাবিও নেই। তিনি শুধু বলেছেন, হে আল্লাহ আপনি তো আমার অবস্থা দেখছেন আর আপনি শ্রেষ্ঠ দয়ালু!

তার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা তার ওপর সন্তুষ্ট হন এবং আবার তাকে সুস্থতা, পরিবার ও সম্পদ দান করেন।

হজরত ইউনুসের (আ.) দোয়া
ইউনুস (আ.) আল্লাহ তাআলার একজন সম্মানিত নবি যাকে আল্লাহ তাআলা মুসেলের একটি জনপদ নায়নুয়ার অধিবাসীদের হেদায়াতের জন্যে প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে এক আল্লাহর ওপর ইমানের দাওয়াত দেন। উত্তম ও ভালো কাজের দাওয়াত দেন।

কিন্তু দীর্ঘ দিন দাওয়াত দেওয়ার পরও ওই এলাকার মানুষ আল্লাহর ওপর ঈমান আনেনি। এক পর্যায়ে ইউনুস (আ.) তাদের ওপর ক্রুদ্ধ হন এবং তাদেরকে আল্লাহর আজাবের ভয় দেখিয়ে আল্লাহর নির্দেশ ছাড়াই ওই এলাকা ত্যাগ করেন।

আল্লাহর প্রেরিত নবি হিসেবে তার কর্তব্য ছিল আল্লাহর স্পষ্ট নির্দেশের অপেক্ষা করা। আল্লাহর নির্দেশ বা অনুমতি ছাড়া ওই এলাকা ত্যাগ করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন।

তিনি ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার পথে একটি নৌকায় ওঠেন। নৌকাটি মাঝ সমুদ্রে গিয়ে থেমে যায়। লোকেরা যে কোনোভাবে বুঝতে পারে বিশেষ কোনো ব্যক্তির কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারি করে এবং তাতে ইউনুসের (আ.) নাম ওঠে। ইউনুস (আ.) ওই নৌকা থেকে সমুদ্রে লাফিয়ে পড়েন এবং একটি বড় মাছ তাকে গিলে ফেলে।

আল্লাহর তাআলার ইচ্ছায় ও দয়ায় ওই মাছের পেটে তিনি জীবিত থাকেন এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন,

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَكَ اِنِّیۡ كُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ

উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্জালিমীন।

অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি পবিত্র, মহান। নিশ্চয় আমি ছিলাম জালিম।

তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় এবং আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে মুক্তি দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী