ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরের আলোচিত মহানগর ক্লিনিককে দু'লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৪৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৪৭:০৭ অপরাহ্ন
তানোরের আলোচিত মহানগর ক্লিনিককে  দু'লাখ টাকা জরিমানা তানোরের আলোচিত মহানগর ক্লিনিককে দু'লাখ টাকা জরিমানা
রাজশাহীর তানোরে অনুমোদনহীন কার্যক্রম ও ভুল চিকিৎসার অভিযোগে মহানগর ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ইউএনও লিয়াকত সালমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদা এবং থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি ও অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও লিয়াকত সালমান বলেন,“মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে ইউএনওর এমন সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁকে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী