ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে খুন করে গাড়িতে ভরে দিলেন শিক্ষক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:১৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:১৯:২৫ অপরাহ্ন
বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে খুন করে গাড়িতে ভরে দিলেন শিক্ষক বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে খুন করলো প্রেমিকা
প্রেমিককে বিয়েতে রাজি করাতে ৬০০ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়েছিলেন স্কুল শিক্ষক। রাজি করাতে ব্যর্থ হয়ে প্রেমিকাকে লোহার রড দিয়ে খুন করেছেন তিনি। 

রাজস্থানের ঝুনঝুনুর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মুকেশ কুমারী। তাঁর বিয়ে হয়েছিল আগেই। তবে প্রায় বছর দশ আগেই স্বামীর থেকে আলাদা হয়ে যান। গত বছরের অক্টোবরে, তিনি ফেসবুকে বারমেরের একজন স্কুলশিক্ষক মানারামের সঙ্গে যোগাযোগ করেন। দু'জনের দেখা সাক্ষাত বাড়তে থাকে, বাড়তে থাকে ঘনিষ্ঠতা। মুকেশ প্রায়শই ঝুনঝুনু থেকে বারমেরে প্রায় ৬০০ কিলোমিটার দূরে মানারামের সঙ্গে দেখা করার জন্য গাড়ি চালিয়ে যেতেন।

মুকেশ কুমারী চেয়েছিলেন পুনরায় বিয়ে করে থিতু হতে। এবারেও তিনি গাড়ি চালিয়েই গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। মানারামেরও বিয়ে হয়েছিল আগেই। তবে মুকেশ কুমারীর বিবাহবিচ্ছেদ হলেও, তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে এখনও। পুলিশ জানিয়েছে, মুকেশ মানারামকে বিয়ের পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সাম্প্রতিককালে দু' জনের একাধিকবার বিবাদ হয়েছে এই প্রসঙ্গে। 

১০ সেপ্টেম্বর, মুকেশ ঝুনঝুনু থেকে তাঁর অল্টো গাড়ি চালিয়ে বার্মেরের মানারামের গ্রামে যান। মানারামের বাড়িতে পৌঁছায় এবং তাঁর পরিবারের সদস্যদের তাঁদের সম্পর্কের কথা জানান। এতে মানারাম ক্ষুব্ধ হন এবং স্থানীয় থানা পর্যন্ত গড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বলেন। 

মানারাম মুকেশকে বলেন তাঁরা এ বিষয়ে কথা বলবেন। সন্ধ্য়ায় দু' জনে একসঙ্গে থাকাকালীন তিনি লোহার রড দিয়ে মুকেশের মাথায় আঘাত করেন। অভিযোগ লোহার রডের আঘাতেই মুকেশের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর পর, তিনি মুকেশের মরদেহ তাঁর গাড়ির ড্রাইভিং সিটে রেখে রাস্তা থেকে গড়িয়ে ফেলেন যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়। পরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে পুলিশে জানান প্রেমিকার মৃত্যুর খবর।

পুলিশকে মানারাম এটি দুর্ঘটনা বললেও, তদন্তে নেমেই পুলিশের সন্দেহ হয়। মানারামকে টানা জিজ্ঞাসাবাদের পর, তিনি স্বীকার করে নেন, টানা বিয়ের চাপে তিনি খুন করেছেন প্রেমিকাকে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ