ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর...

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৩৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৪:৩৯:০৮ অপরাহ্ন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে একটি মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয় এবং কারা প্রশিক্ষণের সামনের সড়ক প্রদক্ষিণ করে কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে।

শোভাযাত্রা শেষে বন্দিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও, কারাগারে বন্দিদের সাথে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের নিয়েও পৃথক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় মাদকাসক্তির কুফল এবং পরিবার ও সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসব কর্মসূচিতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেল সুপার তারেক কামাল এবং জেলার আমানুল্লাহসহ কারারক্ষী ও বন্দিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। এই অভিযানের আওতায় কারাগারের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষী, বন্দি এবং দর্শনার্থীদের মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২