ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মৃত্যুর সময় অবিশ্বাসীরা যে আফসোস করবে

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০২:৪৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০২:৪৭:৪৬ অপরাহ্ন
মৃত্যুর সময় অবিশ্বাসীরা যে আফসোস করবে ছবি: সংগৃহীত
পার্থিব জীবনে আল্লাহ তায়ালা মানুষকে ইচ্ছাধিকার দিয়েছেন। কেউ চাইলে তাকে মানতে পারে এবং কেউ চাইলে আল্লাহর বিপরীতে অন্য কারো উপাসনা করতে পারে। পৃথিবী মানুষের জন্য পরীক্ষার ক্ষেত্র। এখানে কেউ আল্লাহর আদেশের বিপরীত কিছু করলে তিনি তাকে বাধা প্রদান করেন না। তবে মানুষ যেন সঠিক পথে চলতে পারে তাই তিনি প্রতি যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। নবীদের মাধ্যমে তাদের সরল-সঠিক পথের সন্ধান দিয়েছে।

নবীর আহ্বান শুনার পর প্রত্যেক যুগেই কিছু মানুষ তার কথা মেনে নিয়েছে, আবার কেউ কেউ নবীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আল্লাহ, পরকাল, পরকালের অন্তত জীবনকে অস্বীকার কলে অবিশ্বাসীতে পরিণত হয়েছে। 

এই মানুষগুলো পুরো জীবন আল্লাহ ও পরকালে অবিশ্বাস করলেও মৃত্যুর সময় এক কঠিন বাস্তবতার মুখোমুখি হবে। তখন তারা আল্লাহর কাছে আবার সুযোগ চাবে, দুনিয়ার জীবনে সময় নষ্ট করার কারণে আফসোস করবে। কিন্তু তাদের তখন আর কোনো সময় ও সুযোগ দেওয়া হবে না। তাদের এই পরিস্থিতি নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

যখন তাদের (অবিশ্বাসী ও পাপীদের) কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, ‘হে আমার প্রতিপালক! আমাকে পুনরায় (দুনিয়ায়) প্রেরণ কর। যাতে আমি আমার ছেড়ে আসা জীবনে সৎকর্ম করতে পারি। না, এটা হবার নয়; এটা তো তার একটা উক্তি মাত্র; তাদের সামনে ‘বারযাখ’ (যবনিকা) থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। (সুরা আল-মুমিনুন, আয়াত : ৯৯-১০০)

অর্থাৎ, মৃত্যুর সময় যখন কাফের ব্যক্তি আখেরাতের আজাব অবলোকন করতে থাকে, তখন এমন বাসনা প্ৰকাশ করে, আফসোস করবে, আমি যদি পুনরায় দুনিয়াতে ফিরে যেতাম এবং সৎকর্ম করে এই আজাব থেকে রেহাই পেতাম।

অন্য জায়গায় বলা হয়েছে, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব! আমাদেরকে বের করুন, আমরা যা করতাম তার পরিবর্তে সৎকাজ করব।’ আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতো দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেউ উপদেশ গ্ৰহণ করতে চাইলে উপদেশ গ্ৰহণ করতে পারতো? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। কাজেই শাস্তি আস্বাদন কর; আর জালিমদের কোন সাহায্যকারী নেই। (সুরা ফাতির, আয়াত : ৩৭)

কিন্তু তাদের সে চাওয়া পূরণ করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী