ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শরীরের খিদে মেটাতে কর্ণকে ‘ব্যবহার’ করেছিলেন অনুষা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৩:৫৭:০১ অপরাহ্ন
শরীরের খিদে মেটাতে কর্ণকে ‘ব্যবহার’ করেছিলেন অনুষা ছবি: সংগৃহীত
আবার শিরোনামে অনুষা দান্ডেকর। তাঁর পুরনো একটি ভিডিয়োর জেরে রবিবাসরীয় সকাল উত্তপ্ত। ঝলকে তিনি সাফ স্বীকার করেছেন, কোনও দিনই প্রেম ছিল না কর্ণ কুন্দ্রার সঙ্গে। তাঁর দাবি, আরও ভাল কাউকে (পড়ুন পুরুষ) না পাওয়ার আগে সাময়িক কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনকে এই প্রজন্ম ‘সিচুয়েশনাল রিলেশনশিপ’-এর তকমা দিয়েছে। এই সম্পর্কই ছিল তাঁদের মধ্যে।

অনুষার মতে, “আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদ্‌যাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্‌যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।” কোনও রাখঢাক না করেই অনুষা জানিয়েছেন, শুধুই উদ্‌যাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন। তাতে তিনি অন্তত কোনও অন্যায় খুঁজে পান না। কারণ, এই প্রজন্ম এই ধরনের সম্পর্কে অভ্যস্ত।

এই প্রসঙ্গে অনুষা সেই ভিডিয়োয় আরও বলেছেন, “কোনও মানুষ একা বাঁচতে পারে না। সবাই যৌনতার প্রয়োজন। সে ক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?” তাই যাঁর সঙ্গে সামান্য দিক থেকে মানসিকতা মেলে তাঁর সাহচর্যের উষ্ণতায় নিজেকে সেঁকে নেওয়া যেতেই পারে। পছন্দের মানুষকে খুঁজে পেলে বর্তমান সম্পর্কে ইতি টানা যেতেই পারে। কারণ, এই ধরনের সম্পর্কে, দায়িত্ব বয়ে বেড়ানোর মতো গুরুভার থাকে না।

অনুষার এই সাহসী বক্তব্যে শোরগোল বলিউডে। সমাজমাধ্যমে নিন্দার প্লাবন। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক মন্তব্য বিভাগে সরাসরি লিখেছেন, “হে ভগবান! স্রেফ শরীরের খিদে মেটাতে কর্ণ কুন্দ্রাকে ব্যবহার করেছেন অনুষা!” কারও কটাক্ষ, “এই মানসিকতার মানুষকে আর যা-ই হোক, শ্রদ্ধা করা যায় না। এঁরা অত্যন্ত লোভী। ইংরেজিতে যাকে বলে ‘গোল্ড ডিগার’।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী