ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুরে মহিলা সমাবেশে গণজোয়ার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০২:৫৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০২:৫৭:৪১ অপরাহ্ন
লালপুরে মহিলা সমাবেশে গণজোয়ার লালপুরে মহিলা সমাবেশে গণজোয়ার
নাটোরের লালপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘নারীর জাগরণ মঞ্চের উদ্যোগে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের  আহবায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ  সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

আয়োজিত  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন,বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, “নারীদের ঘরে-বাইরে সমান মর্যাদা নিশ্চিত করতে লালপুর-বাগাতিপাড়ায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারী যদি একবার নিজে জাগে, তাকে কেউ থামাতে পারবে না”, মন্তব্য করে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “যে দেশে অর্ধেক ভোটার নারী, সে দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। আজ লালপুরের হাজারো নারী একত্রিত হয়ে জানিয়ে দিচ্ছেন-তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’ ও ‘কৃষক কার্ড’। এর মাধ্যমে প্রতিটি পরিবার সামাজিক সুরক্ষা পাবে। কৃষকরা পাবে ফসলের ন্যায্যমূল্য ও সহজ ব্যাংক ঋণ ও বীমা সুবিধা। আর স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আবেগভরে বলেন, “ভাইয়া, আপনি দেখে যান-লালপুরের নারীরা জেগে উঠেছে। তারা আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। আমরা বিএনপিকে জয়যুক্ত করে আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। যেন এই দেশ আপনার মতো এমন সন্তান পায়, যারা হবে জাতির সম্পদ।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী