ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

বিয়েবাড়িতে হঠাৎ ঢুকে পড়ল গণ্ডার ! অতঃপর.....

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৯:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৯:০৬:০৮ অপরাহ্ন
বিয়েবাড়িতে হঠাৎ ঢুকে পড়ল গণ্ডার ! অতঃপর..... বিয়েবাড়িতে হঠাৎ ঢুকে পড়ল গণ্ডার ! অতঃপর.....
ধুমধাম করে বিয়ের আয়োজন। আলোয় সাজানো বাড়ি। একদিকে বাজছে গান। সেজেগুজে নিমন্ত্রিতরাও হাজির। খাওয়াদাওয়া, গল্পে মশগুল সকলে। হঠাৎ ঘটল বিপত্তি। বিয়েবাড়ির মূল গেট দিয়ে সোজা ঢুকে পড়ল একটি গণ্ডার। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সোজা চলে গেল বাড়ির ভিতরে। গণ্ডারটি ঢুকতেই হুলস্থুল কাণ্ড বিয়ের অনুষ্ঠানে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নেপালে। চিতওয়ান জাতীয় উদ্যানের ঠিক পাশেই ছিল বিয়ের অনুষ্ঠানটি। জানা গেছে, সেখান থেকে একটি গণ্ডার সোজা বিয়েবাড়িতে ঢুকে পড়ে। মূল গেট দিয়ে ঢুকে অনুষ্ঠান বাড়িতে সোজা এগিয়ে যায়। গণ্ডারটিকে দেখে প্রথমে অনেকেই ভয় পাননি। ছবি, ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। কিন্তু গণ্ডারটি যেভাবে এগিয়ে আসে, তাতেই ভয়ে পেয়ে যান সকলে। খাবার রেখেই ছুটে পালানোর চেষ্টা করেন সকলে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। দশ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বিয়েবাড়িতে গণ্ডারের উপস্থিতি দেখে চমকেও গেছেন নেটিজেনরা। উল্লেখ্য, ১৯৭৩ সালে চিতওয়ান জাতীয় উদ্যানে প্রায় ১০০টি একশৃঙ্গ গণ্ডার ছিল। বর্তমানে চিতওয়ানে প্রায় ৭০০ গণ্ডার রয়েছে। এই জাতীয় উদ্যানের আশেপাশে ৪৫ হাজার পরিবারের বসবাস। প্রায়ই জঙ্গল থেকে গণ্ডার বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু বিয়ের অনুষ্ঠানে এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকলেন সকলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার