ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু ফাইল ফটো
উত্তর-পূর্ব নেপালের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে অন্তত ৭ জন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন। আরও চারজন—দুই ইতালীয়, একজন জার্মান এবং একজন কানাডিয়ান নিখোঁজ রয়েছেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।  

সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং-রির বেজক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৫ জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজক্যাম্পে ফিরে যায় ৫ নেপালি গাইড। তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা।

হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায়। গেলো অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশ' অভিযাত্রী।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান চলছে। তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। 

উল্লেখ্য, নেপালে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত, যার মধ্যে রয়েছে এভারেস্টও।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী