ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পেঁয়াজের দাম ৫ দিনের মধ্যে না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:২১:৪৫ অপরাহ্ন
পেঁয়াজের দাম ৫ দিনের মধ্যে না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা ছবি: সংগৃহীত
পেঁয়াজের দাম ৪ থেকে ৫ দিনের মধ্যে না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের দাম যখন ৪০ থেকে ৪৫ টাকায় নেমেছিল, তা কৃষকের উৎপাদন খরচের জন্য ভালো ছিল না। এরপর দীর্ঘদিন পেঁয়াজের দাম সহনীয় ছিল।’ 

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সপ্তাহ দুয়েক ধরে পেঁয়াজের দাম বেড়েছে। ৪ থেকে ৫ দিনের মধ্যে মূল্য না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। আমদানির জন্য আবেদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পেঁয়াজের ভালো ফলন হয়েছে। শিগ্‌গিরই নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ জন্য মূল্য বৃদ্ধির কারণ নেই। তাই আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমবে, না হলে আমদানির অনুমোদন দেওয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজের কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিন সরবরাহ করা হয়েছে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজ আমদানির জন্য ২৮০০ আবেদন পড়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানি অনুমোদন ইস্যু করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী