ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার

পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৫:৪৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৬:৪৮:০৭ অপরাহ্ন
পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার পদ্মার চরে 'অপারেশন ফার্স্ট লাইট: ২১ জন 'কাকন বাহিনী' সদস্য গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
পদ্মা নদীর বিস্তীর্ণ চর এলাকায় 'কাকন বাহিনী' নামে পরিচিত একটি কুখ্যাত অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত এক বিশাল যৌথ অভিযানে ২১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী, নাটোর, পাবনা এবং কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত চলা এই অভিযানে নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে কাকন বাহিনীর সদস্যদের আটক করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিআইজি শাহজাহান জানান, গ্রেফতারকৃত ২১ জন সদস্যের কাছ থেকে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রায় ১২০০ সদস্য অংশ নেন।

কাকন বাহিনীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং চরের বালু ও ফসল লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে ডিআইজি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং চলছিলো। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি