ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জেলে বন্দিদের মদ পার্টি ও নাচ-গানের ভিডিও ফাঁস

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৫০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৫০:১৯ অপরাহ্ন
জেলে বন্দিদের মদ পার্টি ও নাচ-গানের ভিডিও ফাঁস জেলে বন্দিদের মদ পার্টি ও নাচ-গানের ভিডিও ফাঁস
ভারতের কেন্দ্রীয় কারাগারে চরম নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে এসেছে। সম্প্রতি জেলের ভেতর বন্দিদের মদ্যপান, পার্টি ও নাচ-গানের ভিডিও ফাঁস হয়ে পড়েছে সামাজিকমাধ্যমে, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ভিডিওগুলোতে দেখা গেছে, জেলের ভেতর কয়েকজন বন্দি প্লাস্টিকের গ্লাসে মদ ঢেলে পার্টি করছে। পাশে সাজানো কাটা ফল ও ভাজা চিনাবাদাম। অন্য এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন বন্দি সুরের তালে নাচছে, টেবিলের ওপর রাখা আছে চারটি মদের বোতল।

এর আগেও শনিবার (৮ নভেম্বর) আইএসআইএস সদস্য ও এক সিরিয়াল খুনির জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলা ও টেলিভিশন দেখার দৃশ্য ভাইরাল হয়েছিল। তার পরদিনই বেঙ্গালুরুর এই নতুন পার্টির ভিডিওগুলো প্রকাশ্যে আসে।

প্রথম ভিডিওতে দেখা যায়, আইএসআইএস রিক্রুটার জুহাইব হামিদ শাকিল মান্না জেলের ভেতর ফোনে কথা বলছেন ও চা খাচ্ছেন। অন্য এক ভিডিওতে সিরিয়াল খুনি ও ধর্ষক উমেশ রেড্ডিকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন ব্যবহার করতে দেখা যায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির সাজা ২০২২ সালে কমিয়ে ৩০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়। 

এ ছাড়া সোনা চোরাচালান মামলায় গ্রেপ্তার তরুণ রাজু নামের এক বন্দির ভিডিওতেও দেখা গেছে, তিনি জেলের ভেতর রান্না করছেন এবং মোবাইল ফোনে কথা বলছেন।

এই ভিডিওগুলো প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রশ্ন তুলেছেন, জেলের নিরাপত্তা কোথায়?

ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে কারা বিভাগ তদন্ত শুরু করেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর জানিয়েছেন, এ ঘটনায় জড়িত কোনো কারা কর্মকর্তাকেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী