ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এসআই এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আরএমপি’র প্রতিবাদ রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

পবায় আলু সংরক্ষণ নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ: হিমাগার মালিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:২৩:২৭ অপরাহ্ন
পবায় আলু সংরক্ষণ নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ: হিমাগার মালিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রাজশাহীর পবা উপজেলায় আলু সংরক্ষণ সংক্রান্ত দীর্ঘদিনের অনিয়ম
রাজশাহীর পবা উপজেলায় আলু সংরক্ষণ সংক্রান্ত দীর্ঘদিনের অনিয়ম,হিমাগার ভাড়ার অস্বচ্ছ নীতিমালা এবং ক্ষতির শিকার হয়েও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে একজোট হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সমস্যা সমাধানের জোর দাবি জানান তারা।

সমিতির সভাপতি মোঃ আহাদ আলী শাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মিঠু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় পবা অঞ্চলের শতাধিক আলু ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে মো. আহাদ আলী শাহ বলেন, রাজশাহীর হিমাগারগুলোতে প্রতি বছর যে হারে ভাড়া বাড়ানো হয়, তা সম্পূর্ণ অযৌক্তিক। কেজি হিসেবে ভাড়া আদায়ের নিয়ম দেশের অন্য কোথাও নেই, কেবল রাজশাহীতেই আমাদের ওপর এটি চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণ করে হিমাগার মালিকরা বিপুল মুনাফা করলেও আমরা ব্যবসায়ীরা ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে হিমাগারের কোনো ত্রæটির কারণে আলু নষ্ট হলে মালিকপক্ষকে তার সম্পূর্ণ দায় নিতে হবে এবং ১০০% ক্ষতিপূরণ দিতে হবে। কোনো ব্যবসায়ী আর ক্ষতিগ্রস্ত হয়ে খালি হাতে ফিরবে না। অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সাধারণ সম্পাদক আলহাজ্ব মিঠু আহম্মেদ বলেন, মালিকপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ না দিয়ে প্রায়ই ম্যানেজারদের সঙ্গে কথা বলতে বলা হয়। এই অস্বচ্ছ ব্যবস্থাপনার দিন শেষ। আগামীতে সব চুক্তি, বিল-ভাউচার এবং অনুমতিপত্রে অবশ্যই হিমাগার মালিকের স্বাক্ষর থাকতে হবে। তিনি আরও যোগ করেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে অবহেলা, বিদ্যুৎ চলে গেলে সময়মতো জেনারেটর না চালানো এবং ভুল ব্যবস্থাপনার কারণে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আলু নষ্ট হয়। এই ক্ষতির দায় ব্যবসায়ীরা আর বহন করবে না।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা এক সুরে অভিযোগ করেন , রাজশাহীর হিমাগারগুলোতে কোনো সরকারি মনিটরিং নেই। তারা জানান, একতরফাভাবে ভাড়া বাড়ানো এবং আলু ওঠানো-নামানোর শ্রমিক খরচসহ অন্যান্য চার্জ স্বচ্ছভাবে নির্ধারণ না করার মতো সিদ্ধান্তগুলো আর মেনে নেওয়া হবে না।

ব্যবসায়ীদের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়:

হিমাগারের ত্রুটিতে আলু নষ্ট হলে ১০০% ক্ষতিপূরণ দিতে হবে।

ভাড়া বাড়ানোর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে হবে।

আলু ওঠানো-নামানোর শ্রমিক খরচ এবং অন্যান্য চার্জ স্বচ্ছভাবে নির্ধারণ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন মো. কামরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, আলহাজ্ব কাজেম উদ্দিন, আব্দুল গাফ্ফার, সামশুদ্দিন, আব্দুল হক, মোজাহার আলী, রহমান আলী, দুলাল আলী, বিসনা মন্ডল, হাসিবুর রহমান, মোজাফ্ফর হোসেন, আনারুল ইসলাম, রাকেশ কুন্ডু, বুলবুল ইসলাম, আলহাজ্ব সমশের আলী, রজব আলী, লিমন আলী, মাহবুর আলী, আলহাজ্ব ফজলুর রহমান, মিজানুর রহমান, রনি ইসলাম, আলিম উদ্দিন, আফজাল হোসেন, উজ্জল, বিন্না দাস, রেন্টু, মাসুদ, ফারুক এবং কাউছার।

ব্যবসায়ীরা জানান, তাদের দাবিগুলো যৌক্তিক এবং আলুর বাজার স্থিতিশীল রাখতে তারা হিমাগার মালিক ও কৃষকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। দাবি আদায় না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী