ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হৃদরোগের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সুস্মিতা সেন

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:৩৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:৩৪:৫৯ পূর্বাহ্ন
হৃদরোগের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সুস্মিতা সেন হৃদরোগের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সুস্মিতা সেন
দু'বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন, যা তাঁর অনুরাগীদের ভাবে উদ্বিগ্ন করে তুলেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ সময়ের অভিজ্ঞতা এবং তাঁর অনুভূতির কথা বিস্তারিতভাবে জানিয়েছেন তিনি। হৃদ্‌যন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই লড়াইয়ের কথা শুনে শিউরে উঠেছেন অনেকেই।

ঘটনাটি ঘটে জয়পুরে 'আরিয়া' সিরিজের শুটিং চলাকালীন। সুস্মিতা জানান, অসুস্থ হওয়ার পর যখন তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তিনি এক অদ্ভুত অনুরোধ করেন চিকিৎসকদের কাছে। তিনি প্রক্রিয়া চলাকালীন সম্পূর্ণ সজাগ থাকতে চেয়েছিলেন, অচেতন হতে চাননি। এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে তিনি তাঁর আশঙ্কার কথা তুলে ধরেন। অভিনেত্রীর মনে হয়েছিল, অচৈতন্য হওয়ার পর যদি তাঁর আর ঘুম না ভাঙে!

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে সুস্মিতা বলেন, “আমার সব চিকিৎসকই বলবেন, আমি খুব অধৈর্য হয়ে পড়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টির সময় আমি অচেতন হতে চাইনি। নিজেকে নিয়ন্ত্রণ করা আমার স্বভাবে রয়েছে। সেই স্বভাবই আমাকে অচেতন হতে সায় দেয়নি। আর এই জন্য আমি বেঁচে ফিরেছি। অভিনেত্রী মনে করেন, তাঁর সামনে দুটি পথ খোলা ছিল একটি হলো পুরোটা সজাগ থেকে সহ্য করা, এবং অন্যটি অচেতন হয়ে আর কোনোদিন চোখ না খোলার ঝুঁকি নেওয়া। তিনি প্রথমটিই বেছে নিয়েছিলেন।

অস্ত্রোপচারের টেবিলে শুয়েও নিজের উপর নিয়ন্ত্রণ হারাননি সুস্মিতা। তিনি বলেন, পুরো সময়টায় আমি খুব সজাগ ছিলাম। যন্ত্রণার মুহূর্তে অবশ হতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম, ঠিক কী হচ্ছে। আমার পুরো মাত্রায় জ্ঞান ছিল। শুধু তাই নয়, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাঁদের দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দিচ্ছিলেন। এর কারণ ছিল কাজে ফেরার অদম্য ইচ্ছা।

সুস্মিতার এই মানসিক জোর এবং জীবনের প্রতি ভালোবাসাই তাঁকে দ্রুত সুস্থ হতে সাহায্য করেছে। অ্যাঞ্জিওপ্লাস্টির মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি কাজে ফিরেছিলেন একটি ফ্যাশন শো-তে র‍্যাম্পে হেঁটে। তাঁর এই লড়াই এবং অদম্য মনোভাব বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী