ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বলিউড থেকে সোজা হলিউড, অস্কারজয়ী তারকার নায়িকা দিশা পটানি

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১১:৪৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১১:৪৫:১৫ অপরাহ্ন
বলিউড থেকে সোজা হলিউড, অস্কারজয়ী তারকার নায়িকা দিশা পটানি বলিউড থেকে সোজা হলিউড, অস্কারজয়ী তারকার নায়িকা দিশা পটানি
বলিউডের গ্ল্যামার গার্ল এবার হলিউডে! তাও আবার অস্কারজয়ী কেভিন স্পেসির পরিচালনায় সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার ‘হোলিগার্ডস’-এ মুখ্য চরিত্রে — দিশা পাটানি।

দু'দশক পর পরিচালনায় ফিরলেন স্পেসি। আর সেই ছবির হেডলাইন এখন দিশা নিজেই। শ্যুট হয়েছে মেক্সিকোর দুর্ধর্ষ লোকেশনে। আর সেখানে দিশা একেবারে চোখ ধাঁধানো! ‘ডুরাঙ্গো’ ছবিতে দিশার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ডলফ লুন্ডগ্রেন (রকি ৪, দ্য এক্সপেন্ডেবলস), টাইরিজ গিবসন (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস) এবং ব্রিয়ানা হিল্ডেব্র্যান্ড (ডেডপুল,লুসিফার) এর মতো হলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীরা। তবু আন্তর্জাতিক ছবি সমালোচকদের চোখে যিনি একঝলকে বাজিমাৎ করেছেন, তিনি দিশা। এক ইন্ডাস্ট্রি সূত্র জানাচ্ছেন, দিশার দৃশ্যগুলো নাকি ভিজ্যুয়ালি অসাধারণ! অভিনেত্রীর  উপস্থিতি একেবারে জমজমাট। এই প্রজেক্টে বলি-অভিনেত্রীই এক্স-ফ্যাক্টর।

এই থ্রিলার মূলত একটি বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজির প্রথম অধ্যায়। যেখানে অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়বে মানবজাতির শেষ সেনারা। ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনের মাঝপথে, কিন্তু ইতিমধ্যেই হলিউড-বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই গুঞ্জন চরমে।

ইতিমধ্যেই ‘ডুরাঙ্গো’-র সেট থেকে দিশার শুটিংয়ের একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা বলছেন,“দিশা যেন পর্দায় আন্তর্জাতিক দুনিয়ার পরবর্তী অ্যাকশন গডেস!” ইন্ডাস্ট্রির অন্দরের এক সূত্রের কথায়, “জানুয়ারিতেই ‘ডুরাঙ্গো’-তে শুট করছিলেন দিশা, টাইরিজ গিবসনের সঙ্গে। সে দৃশ্যগুলো দেখলে বোঝা যায়, দিশা কোথায় পৌঁছে গেছেন — এ এক অন্য পর্যায়।”

 হলিউডের পাশাপাশি বলিউডেও দিশার ব্যস্ততা তুঙ্গে — আসছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ‘হোলিগার্ডস’-এর সঙ্গে সঙ্গেই দিশা হাজির হচ্ছেন বলিউডের আইকনিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় ছবিতে — ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, মুক্তি ২০২৫-এ।

 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী