ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সুরা কুরাইশে যে শিক্ষা দেওয়া হয়েছে

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৩:১১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৩:১১:৫১ অপরাহ্ন
সুরা কুরাইশে যে শিক্ষা দেওয়া হয়েছে ছবি: সংগৃহীত
মক্কার কুরাইশরা আরব উপদ্বীপে ব্যবসা-বাণিজ্যের জন্য পরিচিত ছিল। শীতের বাণিজ্য কাফেলা যেত ইয়েমেনে, আর গ্রীষ্মের কাফেলা যেত শামে। এ দীর্ঘ যাত্রার পথে নানা ঝুঁকি থাকলেও আল্লাহ তাদের জন্য পথ নিরাপদ করে দিয়েছিলেন। 

রিজিক ও নিরাপত্তার এই অনন্য অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে সুরা কুরাইশে আল্লাহ নির্দেশ দিয়েছেন—তারা যেন কাবার প্রভুর ইবাদত করে, যিনি তাদের ক্ষুধা থেকে রক্ষা করেছেন এবং ভয়-ভীতি থেকে নিরাপত্তা দিয়েছেন।

এই সূরার মূল শিক্ষা হলো, পাওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা শুধু মুখে স্বীকারোক্তি নয়; বরং আল্লাহর আদেশ মেনে চলা, নিয়মিত ইবাদত করা এবং নৈতিক জীবনের মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করা। 

কুরাইশদের মতোই আজও মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা, রিজিকের ব্যবস্থা, শান্ত পরিবেশ—সবই আল্লাহর দান। এসব অনুগ্রহের প্রতি সত্যিকার কৃতজ্ঞতা প্রকাশ পায় যখন মানুষ তার রবের প্রতি নিবেদিত থাকে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশ অনুসরণ করে।

সুরা কুরাইশ আমাদের মনে করিয়ে দেয়—কৃতজ্ঞতার প্রকৃত রূপ হলো বিনয়, আনুগত্য ও ইবাদতের ধারাবাহিকতা; আর এ পথই মানুষকে শান্তি ও নিরাপত্তার জীবনে পৌঁছে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী