ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টির নেতা জামায়াতে যোগদান রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন পাঁজরের পাঁচটি হাড়ে চিড়, জখম ফুসফুস! গুরুতর অসুস্থ অভিনেতা টিনু আনন্দ, এখন কেমন আছেন? ‘বাড়িতে কোনও স্বাধীনতা নেই’! ঘরের কোনও কিছুতেই গৌরীর ভয়ে মত প্রকাশ করতে পারেন না শাহরুখ? দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল প্রভা খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ! এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি ‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ ‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

খারাপ ভাগ্য পরিবর্তনের দোয়া

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
খারাপ ভাগ্য পরিবর্তনের দোয়া প্রতীকী ছবি
বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা এত খুশি হন যে দোয়ার কারণে অনেক সময় তিনি তকদিরের লিখনও বদলে দেন। সালমান ফারসি (রা.) থেকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই তাকদিরের লিখন পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। (সুনানে তিরমিজি: ২১৩৯)

তাই নিজেকে দুর্ভাগা মনে হলেও হতাশ হবেন না। বেশি বেশি দোয়া করতে থাকুন। দোয়ার বদলায় আল্লাহ তাআলা আপনার খারাপ ভাগ্যও বদলে দিতে পারেন।

খারাপ ভাগ্য পরিবর্তনের জন্য নবীজি (সা.) থেকে বর্ণিত এ দোয়াটি পড়ুন:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কাযা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং বিপদে শত্রুর আনন্দিত হওয়া থেকে। (সহিহ বুখারি: ৬৩৪৭, সহিহ মুসলিম: ২৭০৭)

দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও সৌভাগ্য প্রার্থনা করে কোরআনে বর্ণিত এ দোয়াটিও পড়ুন:

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: ‍রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল-আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান-নার

অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু